রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

সিলেট টেস্ট

মুজারাবানির ফাইফার, শান্ত ও মিরাজের বিদায়ে চাপে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১১:৫০

তৃতীয় দিনের দুর্দান্ত ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু চতুর্থ দিনের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরেছেন এই টাইগার অধিনায়ক। মাত্র ১১ রান করে তাকে সঙ্গ দেন মিরাজ। এতে ২১১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে রয়েছে টাইগাররা। সেই সঙ্গে নিজের ফাইফার তুলে নিয়েছেন ব্লেসিং মুজারাবানি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১২ রান। জাকের আলী ২৭ রানে এবং তাইজুল ইসলাম ১ রানে ব্যাট করছেন। এতে ১৩০ রানের লিডে রয়েছে টাইগাররা।

বুধবার (২৩ এপ্রিল) পূর্ব নির্ধারিত সময় অনুসারে সকাল ৯টা ৪৫ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে আগে মাঠে প্রস্তুত করা সম্ভব হয়নি। তাই ১১টায় মাঠে নামে দুই দল।

চতুর্থ দিনের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দ্বিতীয় বলে শান্তকে সাজঘরের পথ দেখান ব্লেসিং  মুজারাবানি। ১০৪ বলে ৬০ রান করেন তিনি। এরপর জাকের আলীকে সঙ্গ দিতে পিচে আসেন মেহেদী হাসান মিরাজ। 

কিন্তু ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি। ১৬ বলে ১১ রান করে মুজারাবানির পঞ্চম শিকার হন এই ডান হাতি ব্যাটার। এতে ২১১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে রয়েছে টাইগাররা।

এর আগে আলোক স্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়েছিল সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা। শান্ত ও জাকেরের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ। এতে ১১২ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর