রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১৫:৩২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধনের জন্য আগামী ২২ জুন পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবে নতুন দলগুলো। 

বুধবার (২৩ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়।

এতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য আবেদন করতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ এর শর্তাবলী পূরণ সাপেক্ষে নির্ধারিত ফরম-১ পূরণ করে আবেদন করতে হবে।

তবে, কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, আগের গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত সব শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

এর আগে, গত ১০ মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। পরে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময় বৃদ্ধির আবেদন করলে সেসব বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর