রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধায় গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১৮:১০

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (১৯) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেহেরাজ ইসলাম প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির বিবিএ অধ্যায়নরত। মেহেরাজ ঢাকার বনানী এলাকার নুরুল ইসলাম সর্দারের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ জানায়, গোপন খবরের ভিত্তিতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে মেহেরাজকে গ্রেপ্তার করে। মেহেরাজ ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পরপরই তাকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাচ্ছে র‍্যাব সদস্যরা। এ বিষয়ে র‍্যাব-১ উত্তরা থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর