রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ক্রিকেটে কবে ফিরছেন, জানালেন তামিম নিজেই

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৫, ১৩:৫৩

ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপিতে হার্ট অ্যাটাক করেছিলেন তামিম ইকবাল। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন দেশসেরা এই ওপেনার। এরপর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে গিয়েছিলেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে এক কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলেছেন তামিম। এরপর থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দুজন স্পোর্টস কার্ডিওলজিস্টের সঙ্গেও পরামর্শ চালিয়ে যাচ্ছেন তিনি। তামিমের শরীরের বর্তমান অবস্থা অনেকটা ভালো। 

তামিম ইকবাল শুক্রবার (২৫ এপ্রিল) মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন। তখন তামিম বলেন, ‘আমি শারীরিকভাবে খুবই ভালো আছি। সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। তিন মাস পর ইনশাআল্লাহ (ফিরবো)।’
 
এরপর তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু নিয়ে তামিম বলেন, বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো ক্রিকেটাররা। ক্রিকেটারদের সাথে এভাবে করলে হয় না।

‘বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলাম আসার জন্য, উনি এসেছেন। সাথে আরও ২ জন বোর্ড পরিচালক ছিলেন। লম্বা আলোচনা হয়েছে। বলেছি দ্রুত সিদ্ধান্ত নিন, আমাদের জানান। যেহেতু কাল খেলা। আমার মনে হয় খুব দ্রুতই সিদ্ধান্ত দিয়ে দেবেন।’-যোগ করেন তিনি।

উল্লেখ্য, এদিন সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘গত ১৯ এপ্রিল আম্পায়ার্স কমিটির ইস্যুকৃত শাস্তি বাতিলের সেই সিদ্ধান্তের পর দুই ম্যাচের নিষেধাজ্ঞা পুনঃবহাল করা হয়েছে। এর আগে শাস্তি প্রদানের সিদ্ধান্তটি টেকনিক্যাল গাইডলাইন অনুসারেই দেওয়া হয়েছিল, সেটি এখনও বৈধ এবং এর সঙ্গে সাংঘর্ষিক পরবর্তী আদেশটি (নিষেধাজ্ঞা বাতিল) অবৈধ হয়ে গেছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর