রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

এবার জুয়ার অ্যাপের প্রচারণায় মিথিলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৫, ১৪:৩৮

গেল বছরে ঢাকাই শোবিজের অনেক তারকাকেই জুয়ার অ্যাপের বিজ্ঞাপনের সাথে জড়িয়ে পড়তে দেখা গেছে। দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ-এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হতেও দেখা গেছে কয়েকজনকে। এর মধ্যে জয়া আহসান ও নুসরাত ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু বিশ্বাস কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে। এছাড়াও শবনম বুবলী, পিয়া জান্নাতুলকেও দেখা গেছে জুয়ার অ্যাপের প্রচারণায়।

এবার জুয়ার অ্যাপের প্রচারণা করতে দেখা গেল মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে। নিজের ফেসবুকে শেয়ার করা একটি রিলস ভিডিওতে তিনি নিজেই জানিয়েছেন যে, ক্রিকএক্স-এর শুভেচ্ছাদূত হয়েছেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেন, নতুন এক যাত্রার সূচনা! Crickex-এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে দারুণ গর্বিত। এটা এমন একটি প্ল্যাটফর্ম যা খেলার উন্মাদনা ও জয়ের আনন্দকে একত্র করে।

যদি আপনি সত্যিই খেলাকে ভালোবাসেন, তাহলে এই মুহূর্তটাই সঠিক সময় Crickex-এর সঙ্গে যুক্ত হওয়ার। চলুন, একসাথে খেলি, জিতি আর উদযাপন করি প্রতিটি মুহূর্ত — শুধুই Crickex-এর সাথে!

ভিডিওতে মিথিলা বলেন, হাই, আমি তানজিয়া জামান মিথিলা, একজন অভিনেত্রী এবং পুরস্কারপ্রাপ্ত মডেল। আজকে আমি শুরু করতে যাচ্ছি একটি নতুন যাত্রা। স্পোর্টস অ্যাপ Crickex-এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।

ক্রিকেট অ্যাপের জন্য এটা অনেক বিশ্বাসযোগ্য একটি অ্যাপ। চলো খেলি, জিতি একসঙ্গে ক্রিকএক্সের সঙ্গে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর