রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

গ্রেনেড হামলা

তারেক-বাবরদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ৬ মে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৫:০৯

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাস চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আগামী মঙ্গলবার (৬ মে) হবে। আপিল বিভাগ এই তারিখ নির্ধারণ করেছেন। রোববার (৪ মে) মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। তবে আদালত জানান, তারা মামলাটি মঙ্গলবার শুনবেন।

এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বহু গুরুত্বপূর্ণ আসামি রয়েছেন। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তাদের বিরুদ্ধে দেওয়া বিচারিক আদালতের রায় বাতিল করেন।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, বিচারিক আদালতের রায় অবৈধভাবে দেওয়া হয়েছে। এই কারণেই আসামিদের খালাস দেন উচ্চ আদালত।

তবে রাষ্ট্রপক্ষ এই রায়ের সঙ্গে একমত নয়। তারা খালাসের রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করেছেন। অর্থাৎ, উচ্চ আদালতের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ, যিনি আজ বেঞ্চে উপস্থিত ছিলেন না, পিটিশনগুলোর শুনানি নিয়ে নিষ্পত্তি করবেন।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনা আহত হন। এই ঘটনায় বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। তারেক রহমানসহ আরও ১৯ জনকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া আরও ১১ জন পেয়েছিলেন বিভিন্ন মেয়াদে সাজা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর