রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

কার পোশাকে মেট গালা মাতাবেন অন্তঃসত্ত্বা কিয়ারা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৬:৩৭

অভিনেত্রী কিয়ারা আদভানির গর্ভে বাড়ছে সন্তান। তবু কাজে ফাঁকি নেই এই বলিউড অভিনেত্রীর।

সব ঠিকঠাক থাকলে দুনিয়া কাঁপানো ফ্যাশন ইভেন্ট মেট গালার লাল গালিচায় অভিষেক হবে তার। সম্ভবত সে কারণে ইতোমধ্যেই নিউ ইয়র্কে পৌঁছেছেন কিয়ারা।

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথম ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী। স্টোরিতে একটি টেবিলে থাকা চকলেট, ফুলের ছবি দেখা গেছে। কালো পোশাক পরা একটি ম্যানিকুইনের স্টাইলে তৈরি কেকও দেখা গেছে। যা দেখে স্পষ্ট মেট গালার লাল গালিচায় অভিনেত্রীর হাঁটা প্রায় নিশ্চিত।

নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্টটি অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে। যেখানে বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায়।

মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দেবেন তারকারা।

মেট গালায় অংশ নেওয়া কিয়ারার ক্যারিয়ারেও নতুন মাইলস্টোন যোগ করতে চলেছে। জানা গেছে, ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে সাজবেন তিনি।

এর আগে মেট গালায় হেঁটে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা। এবার সেই তালিকায় সংযোজন হতে চলেছে কিয়ারার নাম।

এর আগে গত বছর রেড সি ফিল্ম ফাউন্ডেশনের পক্ষে কানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কিয়ারা। গেল ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন এই নায়িকা। তাই এবার রেড কার্পেটে অন্তঃসত্ত্বা কিয়ারার দিকে যে সবার নজর থাকবে, তা বলাই বাহুল্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর