রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ

ইবিতে আদিবাসী ভূমি অধিকার সংক্রান্ত পিএইচডি সেমিনার

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৭:৪০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ‘ট্রেডিশনাল ল্যান্ড রাইটস অব ইনডিজেনিয়াস পিপল: দ্যা কেইস অব খাসিয়া কমিউনিটি ইন বাংলাদেশ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার। আজকের গবেষণার বিষয়বস্তু ছিলো ‘অবসারবেন্স অন ল্যান্ড ঔনারশিপ অ্যান্ড ল্যান্ড লস অ্যামং খাসিয়া কমিউনিটি ইন বাংলাদেশ’। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা।

সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান। আরো উপস্থিত ছিলেন ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

গবেষক সাহিদা আখতার উপস্থাপিত প্রবন্ধের মূল বিষয়বস্তু- বাংলাদেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য খাসিয়া জনগোষ্ঠী। এছাড়াও আরো বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী রয়েছে। এই জনগোষ্ঠীরা বিভিন্ন সময়ে ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের নিপীড়ন করে পৌত্রিক ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এ গবেষণার মাধ্যমে বিদ্যমান আইন সংশোধন করে অথবা নতুন আইন প্রণয়নের মাধ্যমে খাসিয়াদের প্রথাগত আইনের সমন্বয় করে কিভাবে তাদের জীবনযাত্রার উন্নতি করা যায় সে বিষয়ে তুলে ধরা হয়েছে।

আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান ভূমি সংক্রান্ত আইন পরিবর্তন বা সংশোধনীর মাধ্যমে বিদ্যমান ল্যান্ড ট্রাইবুনালের পাশাপাশি ভূমি আদালত গঠন করা, সংশ্লিষ্ট দপ্তরে ভূমি এক্সপার্ট নিয়োগ ও ভূমি সংশ্লিষ্ট অপরাধ দমনের লক্ষ্যে পুলিশদের থেকে স্পেশাল ব্রাঞ্চ গঠন করার ওপর আলোকপাত করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর