রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

পাকিস্তানে ভয়াবহ গোলাগুলি, সেনাসহ নিহত ৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১২:১৫

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনায় দিল্লি-ইসলামাবাদের উত্তেজনার মধ্যে পাকিস্তানে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে এক সেনাসদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। 

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ৩ জেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে এক সেনাসহ ৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনি ও রোববার উত্তর ওয়াজিরিস্তান, খাইবার ও বান্নু জেলায় অভিযান পরিচালনা করেছে পাক সেনারা। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলিবিনিময় হয় সেনা সদস্যদের। 

অভিযানের পর সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। যারা এলাকায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।
 
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়। এরপর গত এক বছরে পাকিস্তানে বিশেষ করে কেপি এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ অনেক বেড়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর