রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

আলী রীয়াজ

সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১৩:০৯

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে।

মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার প্রশ্নে ঐক্যতম কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দ্বিতীয় দফায় বৈঠকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাব কমিশন গ্রহণ করেছে। এখন এগুলো পর্যালোচনা করা হবে আর আলোচনার দ্বিতীয় পর্যায়ে এর প্রতিফলন থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে।

বৈঠকের প্রাথমিক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন তাদের মৌলিক সংস্কার প্রস্তাবনা কমিশনের কাছে হস্তান্তর করেন। এসময় তিনি বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদের উত্থান রুখতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করাই মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে।

এ বৈঠকে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম, যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর