রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাবেন জোবাইদা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১৬:০১

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। 

মঙ্গলবার (৬ মে) ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন এ তথ্য জানান। 

তিনি বলেন, ডা. জোবাইদা রহমানের মা অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে আজই (মঙ্গলবার) হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন। তবে কখন যাবেন সেই সময় এখনও ঠিক হয়নি।

সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তিনি সুরভী ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন। এজন্য তিনি স্বাধীনতা পদক পান। তার স্বামী নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খান।

জানা গেছে, ডা. জোবাইদা রহমান ধানমন্ডিতে বাবার বাড়িতেই উঠবেন। 

এর আগে, কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে মঙ্গলবার (৬ মে) সকালে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। এ সময় তার সঙ্গে এসেছেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ডা. জোবাইদা রহমান তার স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন। পরে ওই বছরের ২৬ সেপ্টেম্বর তার নামে মামলা করে দুদক। ওই মামলায় জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জোবাইদার ওই সাজা স্থগিত করেন আদালত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর