রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

৩ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৮:০০

দেশের তিন জেলায় আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিট থেকে পরবর্তী এক থেকে দুই ঘণ্টার মধ্যে বরিশাল, ভোলা ও নোয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তারও বেশি গতিবেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

এ অবস্থায় আবহাওয়া অফিস যেসব পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে সেগুলো হলো- বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন; জানালা ও দরজা বন্ধ রাখুন; সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন; নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন; গাছের নিচে আশ্রয় নেবেন না; কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না; বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন; জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন; বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন; শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর