রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

টিউলিপ সিদ্দিককে দুদকে তলব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৮:১৬

ঘুসের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ মে) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ‘ঘুস’ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ বিষয়ে বক্তব্য দিতে আগামী বুধবার (১৪ মে) সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে অনুরোধ করা হয়েছে।

গত ৭ মে দুদক থেকে পাঠানো নোটিশ সূত্রে এ তথ্য জানা গেছে। ওই নোটিশ ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান-২ এর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

টিউলিপের ঠিকানায় পাঠানো নোটিশে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে রেজিস্ট্রি মূলে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ফ্ল্যাট দখলে নিয়ে এবং পরে রেজিস্ট্রি মূলে গ্রহণ বা গ্রহণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে টিউলিপের বিরুদ্ধে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এ বিষয়ে তার বক্তব্য শোনা একান্ত প্রয়োজন বলে মনে করছে দুদক। নির্ধারিত তারিখে দুদক কার্যালয়ে উপস্থিত হতে ব্যর্থ হলে এ বিষয়ে তার কোনো ‘বক্তব্য নেই’ মর্মে গণ্য করা হবে।

গত ১৫ এপ্রিল অবৈধ সুবিধা নিয়ে গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক। এর দুদিন আগে ১৩ এপ্রিল ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাচলে ৩০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার তিন মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও আরেক মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ৫৩ জনকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করে আদালত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর