রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

স্থগিত আইপিএল, বাকি অংশ আয়োজন করতে চায় ইংল্যান্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ মে ২০২৫, ১৫:৩৩

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেছে আইপিএলের ১৮তম আসর। তবে ভারত চাইলে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ভারত–পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার আইপিএলের এবারের আসর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। তবে দেশি–বিদেশি সব ক্রিকেটারকে বাড়িতে পাঠিয়ে দেওয়ায় শিগগিরই টুর্নামেন্টটি শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ইসিবি বলেছে, ইংল্যান্ডের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে এ বছরের সেপ্টেম্বর।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, সহায়তার প্রস্তাব নিয়ে বিসিসিআই সচিবের সঙ্গে কথা বলেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। ভারত যদি এক সপ্তাহ পর আইপিএল চালু না করতে পারে, বছরের শেষ দিকে তা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড।

ইসিবির এক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সময় হতে পারে সেপ্টেম্বর। অবশ্য এই মুহূর্তে যুক্তরাজ্যে আইপিএল আয়োজন নিয়ে কোনো ‘সক্রিয় আলোচনা’ নেই বলেও জানিয়েছে সূত্রটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর