শনিবার, ১৬ই মে ২০২৬, ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ‘টেকসই শান্তির’ প্রত্যাশা জাতিসংঘ মহাসচিবের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ মে ২০২৫, ১১:৫৬

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।

খবরে বলা হয়, গুতেরেসের মুখপাত্র স্তেফানে দুজারিক বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিকে বর্তমান উত্তেজনা প্রশমনে এবং বৈরিতা বন্ধে ‘একটি ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছেন মহাসচিব।

তিনি বলেন, গুতেরেস আশা করেন, এই চুক্তি দুই দেশের মধ্যে ‘স্থায়ী বা টেকসই শান্তি প্রতিষ্ঠায়’ এবং বহুবছরের পুরোনো ও বড় ধরনের সমস্যাগুলোর সমাধানের উপযোগী পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘ সব সময় সহযোগিতার জন্য প্রস্তুত।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, টানা কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রীও এ চুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

দার জানান, তুরস্ক, সৌদি আরব, যুক্তরাজ্যসহ একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা পালন করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর