রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ইবি উপাচার্য

চাহিদার সঙ্গে খাপ খেতে প্রয়োজনে কারিকুলাম পরিবর্তন করতে হবে

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
১২ মে ২০২৫, ১৬:৫৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘দেশ চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে। ইতোমধ্যে পদধ্বনী তুলছে পঞ্চম শিল্প বিপ্লব। এগুলোর জন্য আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হলে এখনই শিক্ষার কারিকুলাম পরিবর্তন করা দরকার।’

তিনি বলেন, ‘উন্নয়নের চাহিদার সঙ্গে আমাদের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে উপকরণগুলো দরকার, আমরা যেন তাদের সেটি দিতে পারি। সেই বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে।’

আজ সোমবার (১২ মে) আইকিউএসি আয়োজিত আউটকাম বেসড এডুকেশন কারিকলাম স্ট্রাটেজিক ফ্রেমওর্য়্যাক ফর কোয়ালিটি লার্নিং বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

উপাচার্য আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের মনোযোগ সঠিক ধারায় ধরে রাখতে তাদের চাওয়া ও তাদের মতামতের বিষয়ে গুরুত্ব দিতে হবে শিক্ষকদের। আমাদের সমাজ ব্যবস্থার সাথে কিভাবে উচ্চ শিক্ষাকে যুক্ত করা যায়, সেদিকে গুরুত্ব দিয়ে উচ্চ শিক্ষার কাঠামোকে সাজাতে হবে। ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের যে জায়গাগুলোতে কাজের সুযোগ রয়েছে সেই জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে উচ্চ শিক্ষাকে সাজাতে হবে। এটা এমনভাবে করতে হবে যেন তারা নিজেদের মধ্যে আকাশ ছোঁয়ার বাসনা তৈরি করতে পারে। আকাশটা তাদের সীমানা হয়ে দাঁড়ায়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রির্সোস পারসন ছিলেন অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা, অতিরিক্ত পরিচালক আইকিউএসি। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাজিম উদ্দিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর