রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

চিকিৎসকদের জন্য সুখবর, বেতন বৃদ্ধির প্রস্তাব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ মে ২০২৫, ১৪:৪৬

চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করেছে সরকার। বেতন বৃদ্ধির প্রস্তাবনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ ছাড়া সাত হাজার চিকিৎসককে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ (১৩ মে) মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

সকালে বিআইসিসিতে চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সভায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে ৭ হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাবনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, আমরা চাই চিকিৎসকরা উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করুন, আর সেজন্য প্রয়োজন উপযুক্ত স্বীকৃতি ও প্রণোদনা।

গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে এখনো ভালো চিকিৎসকের সংকট রয়েছে স্বীকার করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, যারা অভিজ্ঞ, তাদেরই সেসব এলাকায় যেতে হবে। প্রয়োজনে বেতন বাড়িয়ে তাদের সেখানে পাঠাতে হবে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে ওএসবি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিন, অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী এবং সদস্য সচিব অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন (নিউটন) বক্তব্য দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর