রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

শান্তিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১৫:৪৩

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভবিষ্যতে শান্তিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৪ মে) তিনি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের উচ্চস্তরের অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্যানেল আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা বিদ্যমান ম্যান্ডেটের প্রয়োজনীয়তার ক্ষেত্রে যেকোনো পরিবর্তন আনার সময় আয়োজক সরকার, সেনা ও পুলিশ প্রেরণকারী দেশ, শান্তিরক্ষীদের মাঠ পর্যায়ে এবং জাতিসংঘ সচিবালয়সহ সব অংশীদারদের মধ্যে অংশীদারিত্বের ওপরও জোর দেন।

তিনি সম্পদের সীমাবদ্ধতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং তহবিলের ঘাটতি মোকাবিলায় জরুরি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের আহ্বান জানান।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বার্লিনে ১৩-১৪ মে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ প্রতিনিধিদলের মধ্যে প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা রয়েছেন। দুইদিনের এ সম্মেলনে শান্তিরক্ষাকারী দেশগুলোর বৃহত্তম সম্মেলনে ১৬০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

বৈঠকের পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা জার্মানি, আলজেরিয়া, কোস্টারিকা, গাম্বিয়া, গুয়াতেমালা, তিউনিসিয়া, প্যারাগুয়ে, সিয়েরা লিওন, জাপান এবং মালাউইয়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর