রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

২১ জনের প্রাণহানি

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১১:৫৫

মধ্য মেক্সিকোতে বুধবার (১৪ মে) ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন, একটি ট্রেলার-ট্রাক এবং একটি বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তাসংস্থা এএফপি'র।

পিউবলা রাজ্য সরকারের এক কর্মকর্তা স্যামুয়েল আগুইলার সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৮ জন এবং হাসপাতালে আরও তিনজন মারা গেছেন। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানান তিনি।

মেক্সিকান গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পিউবলাকে দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যের সঙ্গে সংযোগকারী মহাসড়কের পাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। মোটর চালকদের বিপজ্জনকভাবে যানবাহন চালানো, চালকদের ক্লান্তি এবং দুর্বল যানবাহনের কারণে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে।এ ছাড়া দেশটিতে অনেক দুর্ঘটনা ঘটে মালবাহী ট্রাকের কারণে, যার ফলে দেশের যানজটপূর্ণ মহাসড়কগুলোতে নিরাপত্তার মান উন্নত করার দাবি উঠেছে।

গত ৮ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যাম্পেচেতে একটি ট্রাক এবং বাসের মধ্যে সংঘর্ষে ৩৮ জন নিহত হন। এ ছাড়া গত মার্চ মাসে, একই দিনে দুটি পৃথক বাস দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন।

যার মধ্যে একটি ট্র্যাক্টর-ট্রেলার এবং মার্কিন রাজ্য টেক্সাস থেকে যাত্রী বহনকারী একটি বাসের মধ্যে সংঘর্ষ ওই দুর্ঘটনা ঘটেছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর