রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১৫:৫৮

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বিশ্বের সর্ববৃহৎ দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯। 

বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ৭ টা ৫০ মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ মালুকুতে হয়েছে এ ভূমিকম্প।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা দপ্তর জানিয়েছে, মালাকু প্রদেশের বারাত দায়া জেলা থেকে ১৮৯ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫১৫ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পে কয়েকটি বাড়িঘরে ফাটল ধরা ব্যতীত আর কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। 

আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।

ভৌগলিকভাবে ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার বা আগ্নেয় মেখলা অঞ্চলে। ইউরোপ ও এশিয়ার টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে কারণে এই অঞ্চলটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ। সূত্র: আনাদোলু এজেন্সি

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর