রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

রিয়াল মাদ্রিদের ৭১ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১৬:০৯

রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এবার মায়োর্কার বিপক্ষে গোল করে তিনি ছাড়িয়ে গেলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোর ৭১ বছরের পুরোনো রেকর্ড।

লা লিগার ম্যাচে বুধবার (১৪ মে) দিবাগত রাতে মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৮ তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের সমতাসূচক গোলেই ম্যাচে ফেরে স্প্যানিশ জায়ান্টরা।

এই গোল নিয়ে অভিষেক মৌসুমে রিয়ালের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এমবাপ্পের গোল দাঁড়িয়েছে ৪০টি। রিয়ালের হয়ে আগের ম্যাচেই এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে ভেঙেছিলেন অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে গড়া ইবার সামোরানের ৩৭ গোলের রেকর্ড।

এদিকে লা লিগায় করা গত রাতের গোলে রিয়ালের হয়ে লিগে তার গোল সংখ্যা ২৮টিতে দাঁড়িয়েছে। রিয়ালের রাজকীয় ইতিহাসে অভিষেক মৌসুমে লা লিগায় এটিই সর্বোচ্চ গোল রেকর্ড।

এর আগে এই রেকর্ড ছিল রিয়ালের ইতিহাসের অন্যতম কিংবদন্তি দি স্তেফানোর। ১৯৫৩-৫৪ মৌসুমে দলবদল করে রিয়ালে আসার পর ২৭ গোল করেছিলেন এই ফরোয়ার্ড। যে রেকর্ড ভাঙতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরারাও।

লা লিগার এবারের মৌসুমে বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা ফুটবলারের সামনে আছে আরো ২ ম্যাচ।

তাই রেকর্ড আরো উপরে নিয়ে যাওয়ার সুযোগ নিঃসন্দেহে পাবেন পাবেন এই ফুটবলার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর