রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

এবার সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করবেন মারিয়া মিম

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৭ মে ২০২৫, ১৩:৪৪

সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ নিয়ে অশ্লীলতার অভিযোগে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

এই ঘটনায় সেই আইনজীবীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন মডেল মারিয়া মিম। তার দাবি, জাকির হোসেন ভাইরাল হতেই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন।

এ বিষয়ে মারিয়া মিম বলেন, প্র্যাকটিসে আমি কি পরে যাবো, সেটা তো আমার চয়েস। যখন মাঠে যাচ্ছি, তখন কিন্তু জার্সি পরেই যাচ্ছি। কিন্তু পারসনালি কোথায় কি পরে যাবো সেটা আমাদের পছন্দ। এখানে অশ্লীলতা ছড়ানোর কি আছে?

নিজেকে নির্দোষ দাবি করে এই মডেল বলেন, আমাদের কোনো দোষ নেই। মামলা করলে গণমাধ্যমের বিরুদ্ধে করুন। আমাদের বিরুদ্ধে কেন? খেলা চলাকালীন আমাকে যা প্রশ্ন করা হয়েছে তাই বলেছি।

লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন জানিয়ে মারিয়া মিম বলেন, সেই আইনজীবী যা করেছে, এতে আমার মানহানি হয়েছে। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা দেব। বিশেষ করে তার কর্মকাণ্ডের পর পুরোনো ক্লিপগুলো নতুন করে ভাইরাল হয়েছে। এতে করে আমার মানহানি হয়েছে।

মিম আরও বলেন, অবশ্যই আমি মানহানির মামলা করব। কারণ, অশ্লীলতা বলে যে ভিডিওগুলো ছড়িয়েছে সেগুলো ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ মুহূর্ত। যেগুলো কেউ মোবাইলে ধারণ করে ছড়িয়েছে। কিন্তু আইনজীবী যেভাবে কথাগুলো বলেছে সেভাবে আমার মানহানি হয়েছে।

তাদেরকে আইনি নোটিশ পাঠিয়েছেন উল্লেখ করয়ে তিনি বলেন, সে ভাইরাল হওয়ার জন্যেই আসছে। কারণ, খেলা শেষে সে এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে। আমার মনে হয়, তার আসলে কাজ নেই। সে কারণেই এমনটা করেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর