রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

জুলাই-আগস্টে হত্যা

দুই মামলার ৬ আসামি ট্রাইব্যুনালে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ মে ২০২৫, ১২:৫৫

জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থানে ঢাকার মোহাম্মদপুর ও সাভারে দুটি হত্যার ঘটনায় করা মামলায় ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ (১৮ মে) রবিবার সকালে তাদের হাজির করা হয়। তাদের মধ্যে সাভারের হত্যা মামলায় চারজন এবং মোহাম্মদপুরের হত্যা মামলায় আনসার সদস্য ওমর ফারুকসহ দুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এর আগে, পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ সদস্য সোহেল, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ও জাকির হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খুব কাছ থেকে গুলি করে রাজু আহমেদ নামে এক কিশোরকে খুনের ঘটনায় সাবেক আনসার সদস্য ওমর ফারুকের বিষয়ে আজ শুনানির দিন ধার্য রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর