রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ মে ২০২৫, ১২:০৩

পুলিশের অ্যাডিশনাল আইজি, ডিআইজি ও অতিরিক্ত আইজি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-২ করা হয়েছে।

রোববার (১৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত আইজিপি পদে এই ১২ কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করে, যা প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—চলতি দায়িত্বে থাকা অ্যাডিশনাল আইজি মোহাম্মদ গোলাম রসুল, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. আকরাম হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, ঢাকা সিআইডির ডিআইজি গাজী জসিম উদ্দিন, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) খন্দকার রফিকুল ইসলাম, পিবিআই-এর অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাত উল্লাহ এবং রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি সরদার নুরুল আমিন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর