রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

২৭ ব্যবসায় ডিজিটাল চালান বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ মে ২০২৫, ১৩:০৯

ভ্যাট ফাঁকি রোধে রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিংবা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। রোববার (১৮ মে) এনবিআর এর ভ্যাট বিভাগ সূত্রে এসব তথ্য জানা যায়।

যেসব ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ও সমজাতীয় চালান ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে সেগুলো হলো- আবাসিক হোটেল, সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব, রেস্তোরাঁ ও ফাস্টফুড শপ, তৈরি পোশাক বিপণন,ডেকোরেটরস ও ক্যাটারার্স, ইলেকট্রনিক/ইলেকট্রিক্যাল গৃহস্থালী সামগ্রী বিক্রয়কেন্দ্র, বিজ্ঞাপনী সংস্থা, শপিং সেন্টার/মল/মার্কেট এর সব ব্যবসায়ী, ছাপাখানা ও বাঁধাই সংস্থা, ডিপার্টমেন্টাল স্টোর ভ্যাটযোগ্য পণ্য ক্রয়/বিক্রয় কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল ফার্মেসি (দেশে উৎপাদিত ওষুধ ব্যাতীত), মিষ্টান্ন ভান্ডার, জেনারেল স্টোর/সুপারশপ এবং স্বর্ণকার, রৌপ্যকার, স্বর্ণের-রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাইকারী।

এছাড়া অন্যান্য বড় ও মাঝারি (পাইকারী ও খুচরা) ব্যবসায়ী, আসবাবপত্রের বিপণন কেন্দ্র, যান্ত্রিক লন্ড্রি, কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস, সিনেমা হল, বিউটি পার্লার, সিকিউরিটি সার্ভিস, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, কোচিং সেন্টার, ভিসা প্রসেসিং/অনলাইন অ্যাডমিশন প্রসেসিং সেন্টার, ভ্যাটের আওতাভুক্ত অন্যান্য পণ্য ও সেবা এবং বোর্ড বা কমিশনার নির্বাচিত যে কোনো ব্যবসায়ী এই বাধ্যতামূলক ডিজিটাল চালানের আওতাধীন।

এনবিআর সংশ্লিষ্টরা বলছেন, ইএফডি/এসডিসি/পিকিআইপওএস সফটওয়্যার ব্যবহারে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা বিক্রিতে স্বচ্ছতা থাকবে। এতে ভ্যাট (মূল্য সংযোজন কর) ফাঁকির সুযোগ কমে যাবে। ফলে এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারের রাজস্ব আদায় বাড়বে। কোনো ধরনের ফাঁকি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানার শিকার হতে হবে। একাধিকবার এ ধরনের অপরাধ সংঘটনের কারণে বন্ধের হুমকিতেও পড়তে হতে পারে।

তাই দণ্ড ও অন্যান্য আইনি প্রয়োগ এড়াতে ভ্যাটযোগ্য পণ্যের সব ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে ইএফডি/এসডিসি/পিকিআইপওএস সফটওয়্যার ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। অনিয়ম ও রাজস্ব ফাঁকিতে সম্পৃক্ত ও সক্রিয় সব সফটওয়্যার সংযোগ বিচ্ছিন্ন করে কমিশনাররা আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছে এনবিআর।

এর আগে ২০২০ সালের ২৫ আগস্টে প্রাথমিকভাবে ৫টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে (ঢাকা উত্তর/দক্ষিণ/পূর্ব/পশ্চিম, চট্টগ্রাম) ইএফডি ও এসডিসি স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছিল। ২০২২ সালের ৩ নভেম্বর ডিজিটাল মাধ্যমে খুচরা পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট সংগ্রহ করতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানোর কাজে গতি ফেরাতে জেনেক্স ইনফোসিস লিমিটেডের সঙ্গে চুক্তি করে জাতীয় রাজস্ব বোর্ড।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর