রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

পরিবেশ উপদেষ্টা

দেশে ভূমিদস্যুতা চরম পর্যায়ে পৌছে গেছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ মে ২০২৫, ১৩:২৭

পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে বালু ও ভূমিদস্যুতা চরম পর্যায়ে পৌছে গেছে। এটা নিয়ন্ত্রণে ডিসিদের ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। দিনে বা রাতে যখনই অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। 

সোমবার (১৯ মে) বেলা ১১টায় রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর ধারে বড়াল নদীর উৎসমুখ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি৷ 

পরিবেশ উপদেষ্টা বলেন, সমন্বিত পদক্ষেপের ফলে দেশের সকল নদী বাঁচাতে হবে৷ বড়াল নদ বাঁচাতে নদী পুনঃখনন এবং সুইসগেট অপসারণ করা হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে সুইসগেটের আর প্রয়োজন নেই। আমরা যতদিন দায়িত্বে আছি ততদিনের মধ্যেই বড়ালের উৎসমুখ খনন করা হবে৷ এজন্য পানি উন্নয়ন বোর্ড থেকে পরিকল্পনা চাওয়া হয়েছে। পরবর্তী সরকার আসলে এটা আরও বিস্তৃত করতে পারবে।

তিনি আরও বলেন, ফারাক্কা চুক্তির মেয়াদ আরও দেড় বছর আছে। যথাসময়ে চুক্তি নবায়ন করা হবে। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর