রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রে স্থায়ী নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ মে ২০২৫, ১৪:২০

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা জালিয়াতির অভিযোগে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে—এমন সতর্কবার্তা দিয়েছে দেশটির সরকার। ভিসা জালিয়াতি প্রতিরোধ ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ সোমবার (১৯ মে) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানায়। পোস্টে বলা হয়, ভিসা জালিয়াতি এবং অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র সরকার একটি সমন্বিত আন্তঃসংস্থাপন কর্মসূচি চালু করেছে।

এতে আরও জানানো হয়, যারা এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকবেন এবং দোষী প্রমাণিত হবেন, তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ হবেন। এ নতুন নীতিমালা এমন ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যারা অবৈধ অভিবাসনে সক্রিয়ভাবে সহায়তা করছেন, এমনকি বিদেশি সরকারগুলোর ক্ষেত্রেও এই বিধান কার্যকর হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর