রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

পাবলিক বিশ্ববিদ্যালয়ে

ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার নিয়োগে সার্চ কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ মে ২০২৫, ১৫:০০

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) ভাইস-চ্যান্সেলর (ভিসি), প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় থেকে রোববার (১৮ মে) সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) স্ব স্ব আইনের আলোকে ভাইস-চ্যান্সেলর নিয়োগের জন্য প্রাপ্ত আবেদনপত্রগুলোর মধ্য থেকে তিনজন প্রার্থীর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি করে কমিটিতে সদস্য রয়েছেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও প্রফেসর ড. মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফেরদৌস আজিম।

প্রজ্ঞাপনে বলা হয়, সার্চ কমিটি প্রয়োজনে বিশেষত কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

কমিটি ভাইস-চ্যান্সেলর নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা, জীবন বৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষা করে উপযুক্ত তিনজন ব্যক্তি বাছাই করা এবং বাছাইকৃত তিনজন ব্যক্তির মধ্য থেকে একজনকে মনোনয়নের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সদয় অনুমোদন গ্রহণার্থে সরকারের কাছে সুপারিশ পাঠাবে।

এতে আরও বলা হয়, উক্ত কমিটি ভাইস-চ্যান্সেলরের অনুরূপ প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর