রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১৫:০৬

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৯ থেকে ১৩ জুন যুক্তরাজ্য সফর করবেন। সফরকালে তিনি ব্রিটিশ রাজা চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, লন্ডন সফরের সময়সূচি ও কর্মসূচি এখনো চূড়ান্ত করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এ সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন অংশীদারিত্ব, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ কর্মকর্তারা থাকবেন।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের অন্যতম গন্তব্য যুক্তরাজ্য। ঢাকায় অবস্থানরত এক কূটনৈতিক বলেন, ‘চীন সফরের পর রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈশ্বিক বিবেচনায় এটি একটি অগ্রাধিকারপ্রাপ্ত সফর।’

এক কূটনৈতিক সূত্র জানায়, গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ায় তা দেশে ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার।

এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা হবে বলে জানা গেছে। ইউএসএইড বৈশ্বিকভাবে সহায়তা কমিয়ে দেওয়ার পর রোহিঙ্গাদের জন্য অর্থায়নে ভাটা পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যকে নতুন করে অর্থায়নের জন্য রাজি করানোর চেষ্টা করছে বাংলাদেশ।

যুক্তরাজ্যে বর্তমানে ছয় লাখেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক বসবাস করছেন। এই প্রবাসী জনগোষ্ঠী দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করেছে।

সূত্র জানায়, ড. ইউনূস বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন সেতুবন্ধন গড়ে তুলতে চান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর