রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

আসিফ মাহমুদ

ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১৫:৩৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো লাভ নেই।

আদালতে যে আইনি লড়াই, সেটি লড়তে হবে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত দিনব্যাপী যুব সমাবেশ ২০২৫- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, যখন সরকার কাজ করে, তখন একটি বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে সিদ্ধান্ত নিতে পারে না। বিশেষ করে কোনো বড় ধরনের সিদ্ধান্ত আমি একা নিচ্ছি, তা ভাবার কোনো কারণ নেই। এখানে আইনি জটিলতা আছে এবং আদালতে বিচারাধীন বিষয় আছে। যে জটিলতাগুলো রয়েছে, সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি।

তিনি বলেন, আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।

ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার বিষয়ে উপদেষ্টা বলেন, এ ধরনের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতেরই বেশি ক্ষতি হবে। ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। যেহেতু এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেহেতু আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে। তবে এটি দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগ।

এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ বলেন, বাংলাদেশের তরুণদের বড় অংশকে প্রকৃত অর্থে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন সম্ভব বলে আমরা বিশ্বাস করি। তাই জুলাই অভ্যুত্থানে যেভাবে সবার সক্রিয় অংশগ্রহণ ছিল, দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে সেভাবে এগিয়ে আসতে হবে।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোশতাক জহির।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান ছাড়াও অংশগ্রহণকারী যুব প্রতিনিধি ও পুরস্কারপ্রাপ্ত যুব প্রতিনিধিরা সমাবেশে বক্তব্য দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর