রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

অবৈধ সম্পদ অর্জন

পাসপোর্টের পরিচালক সাইদুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১৭:৪০

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. সাইদুল ইসলাম ও তার স্ত্রী মিসেস শায়লা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (২০ মে) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মো. সাইদুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম পাসপোর্ট অফিসে পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মামলার এজাহারে বলা হয়- মো. সাইদুল ইসলাম নিজ নামে এক কোটি ১৯ লাখ ৪ হাজার ২৪০ টাকা এবং তার স্ত্রী মিসেস শায়লা আক্তার এক কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ দম্পতি সর্বমোট দুই কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ১৩৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এজাহারে আসামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় এবং ওই টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর