রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

পরেশ রাওয়ালের বিরুদ্ধে অক্ষয়ের ২৫ কোটি রুপির মামলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১২:০৮

অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করলেন বলিউড তারকা অক্ষয় কুমার। ‘হেরা ফেরি থ্রি’ সিনেমার শুটিং শুরুর পর হঠাৎ করে সিনেমা থেকে সরে দাঁড়ানোয় এই মামলা করা হয়। 

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, অক্ষয়ের প্রযোজনা প্রতিষ্ঠান ‘কেপ অব গুড ফিল্মস’ থেকে পরেশ রাওয়ালকে আইনি নোটিশ পাঠানো হয়। অভিযোগে বলা হয়, তিনি পেশাগতভাবে দায়িত্বহীন আচরণ করেছেন এবং প্রযোজকের আর্থিক ক্ষতি করেছেন।  

জানা গেছে, অক্ষয়, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল এই তিনজনকে নিয়ে বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় এপ্রিল মাসে হেরা ফেরি থ্রির শুটিং শুরু হয়। পরেশ রাওয়াল নিজের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে জানিয়ে দেন তিনি সিনেমায় কাজ করছেন। এমনকি একটি টিজারও শুট করেছিলেন। 

কিন্তু সম্প্রতি তিনি জানান, এই সিনেমায় থাকছেন না। কোনো নির্দিষ্ট কারণ জানাননি অভিনেতা। কেবল সিনেমা না করার বিষয়টি ভক্তদের জানিয়েছেন।  

প্রসঙ্গত, অক্ষয় কুমারের ৩৫ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার তিনি কোনো সহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন। এর আগেও পরেশ রাওয়ালের এমন আচরণের নজির আছে। ২০২৩ সালে তিনি ‘ওহ মাই গড টু’ না করে দেন। এমনকি ২০০৯ সালে শাহরুখ খানের ‘বিল্লু বারবার’ থেকেও সরে দাঁড়ান পরেশ রাওয়াল।  

‘হেরা ফেরি’ সিরিজের ভক্তদের জন্য এই খবর হতাশাজনক। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজের বহু সংলাপ মিম হয়ে জনপ্রিয়তা পেয়েছে। পরেশ রাওয়ালের এই আচরণকে ভালোভাবে নিচ্ছেন না ভক্তরা।  

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর