রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

মানবিক করিডোর ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১২:৪২

মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার জন্য মানবিক করিডোর দেওয়া নিয়ে যে আলোচনা-সমালোচনা চলছে, তা নিয়েই সংবাদ সম্মেলনে নিজের অবস্থান খোলাসা করবেন তিনি।

বুধবার (২১ মে) দুপুর ২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন হবে।

মূলত, রাখাইন রাজ্যে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান যুদ্ধের কারণে সাধারণ মানুষের জন্য খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সংকট তৈরি হয়েছে। ফলে, সম্প্রতি বাংলাদেশের কাছে মানবিক করিডোরের প্রয়োজনীয়তা তুলে ধরেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ, যাতে সাড়াও দিয়েছে অন্তর্বর্তী সরকার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বলছে, এ করিডোর শুধু মানবিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য, কোনো সামরিক বা বাণিজ্যিক কাজে নয়।

তবে সমালোচকরা বলছেন, এই মানবিক করিডোর দিলে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গণমাধ্যমের কাছে মানবিক করিডোর বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করবেন এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

এর আগে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেন, মানবিক করিডোর নিয়ে এখনও কোনো চুক্তি হয়নি। 

৪ মে বিইউপি ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, কোনো চুক্তি বা সমঝোতাও করিনি। এটা মানবিক করিডোর নয়, এটা মানবিক চ‍্যানেল। করিডোরের সংজ্ঞা ও ব‍্যাখ‍্যা আলাদা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর