রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

র‌্যাংকিংয়ে তানজিদের লম্বা লাফ, উন্নতি হয়েছে জাকের আলিরও

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১৫:২৪

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ছিলেন তানজিদ হাসান তামিম। তার দুর্দান্ত ইনিংসে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।

যদিও জিততে পারেনি তারা। তবে দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন তানজিদ। র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। এছাড়া উন্নতি হয়েছেন লিটন দাস, তাওহীদ হৃদয় ও জাকের আলিরও।

আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে ২৯ ধাপ এগিয়েছেন তানজিদ। আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৩ বলে ৫৯ রানের ইনিংসের বদৌলতে ৩৬৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন সেরা একশতে।

এই ম্যাচে ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলে এক ধাপ উন্নতি করেছেন লিটন। ৫১৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪৯ নম্বরে আছেন তিনি। এক ধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয়ও। ৫৮১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপের সঙ্গে যৌথভাবে ২৯ নম্বরে রয়েছেন তিনি। এছাড়া জাকের আলির উন্নতি হয়েছে ৬ ধাপ। ক্যারিয়ার সেরা ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৮২ নম্বরে।

এদিকে বোলিংয়ে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও শরিফুল ইসলামের। এক ধাপ উন্নতি করা মোস্তাফিজ ৫৯৯ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২৫তম স্থানে। সমান উন্নতি হয়েছে তানজিম হাসান সাকিবেরও। তিনি আছেন ৪০ নম্বরে। শরিফুল ইসলামও এগিয়েছেন এক ধাপ। তবে যথাক্রমে ছয় ও পাঁচ ধাপ পিছিয়েছেন এই সিরিজে না খেলা মাহেদি হাসান ও তাসকিন আহমেদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর