শনিবার, ১৬ই মে ২০২৬, ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লাহোরে পৌঁছাল বাংলাদেশ দলের প্রথম ধাপ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৫ মে ২০২৫, ১৬:১৭

সকল অনিশ্চয়তা কাটিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথম ধাপে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। বাকিরা আরও দুই ধাপে পৌঁছাবে লাহোরে।

প্রথম ধাপের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও পারভেজ হোসেন ইমন। তানজিম হাসান সাকিব ছাড়াও এই দলে রয়েছেন কয়েকজন সাপোর্ট স্টাফ সদস্যও।

আগামী ২৬ ও ২৭ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। একইসঙ্গে ২৭ মে অনুষ্ঠিত হবে দুই অধিনায়কের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন। সিরিজের সবগুলো ম্যাচও হবে এই স্টেডিয়ামে। আগামী ২৮মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হওয়া সিরিজটির দ্বিতীয় ম্যাচ হবে ৩০ মে। আর শেষ ম্যাচে ১ জুন অনুষ্ঠিত হবে।

এই সিরিজের মধ্য দিয়ে পাকিস্তান দলের নতুন প্রধান কোচ মাইক হেসনের মেয়াদ শুরু হচ্ছে। আর বাংলাদেশ দল খেলবে লিটন দাসের নেতৃত্বে। পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন সালমান আলি আগা। দলটির সহ-অধিনায়ক থাকবেন শাদাব খান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর