রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

শাহজাদপুরে ১০ দফা দাবিতে তেল উত্তোলন বন্ধ

মোঃ রায়হান আলী, শাহজাদপুর,সিরাজগঞ্জ

প্রকাশিত:
২৫ মে ২০২৫, ১৮:৩৯

১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে সারাদেশের মতো সিরাজগঞ্জেও থমকে গেছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা। রবিবার (২৫ মে) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মবিরতি পালিত হয়।

ফলে জেলার সকল পেট্রোল পাম্প ও ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এতে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোর যানবাহন ও পরিবহন খাতে দেখা দেয় অচলাবস্থা।

বিশেষ করে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি অয়েল ডিপোতে পুরোপুরি স্থবিরতা বিরাজ করে। প্রতিদিন এই ডিপো থেকে উত্তোলন করা হয় প্রায় ২৫ থেকে ২৭ লাখ লিটার পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন, যার বাজারমূল্য প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা।

এই ডিপো থেকেই সরবরাহ করা হয়ে থাকে উত্তরাঞ্চলের ১৬টি জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর জেলায়। ধর্মঘটের কারণে এসব অঞ্চলে জ্বালানির সরবরাহ ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে, দেখা দিয়েছে তীব্র সংকট।

বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, কমিশন পুনর্নির্ধারণ, লাইসেন্স নবায়নের শর্ত সহজীকরণ, পরিবহন নিরাপত্তা নিশ্চিত করাসহ মোট ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়েছে।

তারা আরও জানান, দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর