রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

জিয়া উদ্যানের লেকে ‘শাপলা ফুল’ রোপণ করলো ‘আমরা বিএনপি পরিবার’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ জুন ২০২৫, ১৬:০৩

মহান স্বাধীনতা’র ঘোষক, আধুনিক স্ব-নির্ভর বাংলাদেশে’র রূপকার, সার্কের প্রতিষ্ঠাতা, বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজার কমপ্লেক্সের এলাকায় পরিষ্কার-পরিছন্ন অভিযান এবং জিয়া উদ্যানের লেকে ‘শাপলা ফুলের চারা’ রোপণ করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

আজ (০১ জুন) রবিবার সকালে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে এই ‘শাপলা ফুলের চারা’ রোপণ কর্মসূচি অভিযান শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও ফরহাদ আলী সজীব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— মালয়েশিয়া বিএনপি’র সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি, ঢাবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান অনিক, শেকৃবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বেসরকারী ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ-আল মিসবাহ, শেকৃবি ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন, আব্দুল্লাহ আল মারুফ, শোয়েব হাসান, অনিক হাসান, শাহরিয়ার হোসেন, মারুফ মেলিন ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইমতিয়াজ সেতু, ঢাকা মহানগর যুবদলের নেতা মইনুল ইসলাম রনি, ফয়সাল হায়দার ও লিটন ফকিরসহ নেতাকর্মীরা অংশ নেন।▫️


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর