রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

সাবিলার নার্ভাসনেস দূর করেছেন শাকিব খান?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৫, ১৫:০৩

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন ছোট পর্দার পরিচিত মুখ সাবিলা নূর। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এই জুটির ‘তাণ্ডব’ সিনেমা ঘিরে ইতোমধ্যেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে।

এরইমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির দ্বিতীয় গান ‘লিচুর বাগান’।

গানটি প্রকাশের পর দর্শকদের ভালোবাসায় দারুণ খুশি সাবিলা। প্রথমবার শাকিব খানের সঙ্গে কাজ। শাকিব খানে যেন মুগ্ধ সাবিলা! তাই এই নায়কের প্রশংসায় পঞ্চমুখ সাবিলা নূর।

গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। শাকিব খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে শুরুতে নার্ভাস ছিলাম। সিনেমার অনেক কিছুই তো অন্যরকম। আমি যেহেতু অনেক বছর ধরে নাটকে কাজ করেছি, সুতরাং আমি নাটকের কাজের প্রসেসটা জানি। সে ক্ষেত্রে ভয় ছিল। প্রথম দিনেই, প্রথম সিনেই মেগাস্টার শাকিব খানের সঙ্গেই সিকোয়েন্স। যে নারভাসনেসটা ছিল, সেটা আসলে শাকিব খানের কারণেই দূর হয়ে গেছে।

সেটে থাকার সময় নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন সাবিলা। শাকিব খানও নাকি তার মতোই। সাবিলার কথায়, উনি (শাকিব খান) সেটে সব সময় নিজের মতো করে থাকেন। সিন কী হবে? এটা নিয়ে চিন্তা করেন।

সাবিলা আরও বলেন, যখন পরিচালক অ্যাকশন বলেছেন, তখন আর ওনাকে শাকিব খান মনে হয়নি। তখন আমার যে ক্যারেক্টার নিশাতের ক্যারেক্টারের সঙ্গে আমি আসলে ওনাকে স্বাধীন হিসেবে ভেবে নিয়েছিলাম। সেটে উনি যতক্ষণ থাকেন, উনি যে এত বড় মেগাস্টার- এটা কাউকে বুঝতে দেন না। উনি গল্প নিয়ে অনেক-অনেক ভাবেন। আমার কাছে মনে হয়েছে, উনি ফিউচারে আরও ভালো করতে চান- এই ব্যাপারটা ওনার মধ্যে সব সময় থাকে। আমি চাই যে এই জিনিসটা যেন আমিও করতে পারি।

‘তাণ্ডব’ সিনেমাটি নির্মাণ করছেন আলোচিত নির্মাতা রায়হান রাফি। শাকিব খান ও সাবিলা নূর ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হবেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও থাকছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর