রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলে সহ নিহত-৫

মোসলেউদ্দিন(ইমরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
৪ জুন ২০২৫, ১৮:৩৮

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্রা থাকা বাবা-ছেলে সহ পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চুমুরডি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাংগা হাইওয়ে থানার এসআই মামুন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী অজ্ঞাত একটি বাস বাবলাতলা বাসস্ট্যান্ড দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রা গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান৷ নিহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মাদারীপুরের শিবচর এলাকার ইব্রাহীম সরদার(৭০) ও তার ছেলে মনির সরদার(৪০), ওই এলাকার বাদশা শেখের ছেলে তারা মিয়া(৫৫), ভাংগা উপজেলার ঘারুয়া ইউনিয়নের লতিফ মাতুব্বরের ছেলে মিজানুর রহমান(৫০)।

এঘটনায় ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপার(মাদারীপুর রিজিওন) মোঃ শাহিনুর আলম খান বলেন, বাস-মাহিন্দ্রা সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য মরদেহগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর