রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে বাফুফের নির্দেশনা

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১২:৩৫

বাংলাদেশের ফুটবলে নতুন যুগের সূচনা হচ্ছে মঙ্গলবার (১০ জুন)। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম ও সামিত সোমদের নিয়ে সাজানো দল মুখোমুখি হবে সিঙ্গাপুরের। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে চরম উত্তেজনা। সেই উত্তাপ মাথায় রেখেই শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ম্যাচের দিন করণীয়:

গেট খোলার সময়: দুপুর ২টা থেকে স্টেডিয়ামে প্রবেশের জন্য গেট খোলা থাকবে।  

টিকিটবিহীন প্রবেশ নিষেধ: কেবল টিকিটধারীরাই প্রবেশ করতে পারবেন। নকল টিকিট বা জালিয়াতি করলে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।  

গেট ৩ ব্যবস্থাপনা: জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান। দৈনিক বাংলা থেকে রাজউক ভবন পর্যন্ত দুটি লেন থাকবে, একটি লেন যান চলাচলের জন্য খোলা থাকবে।  

নিষিদ্ধ সামগ্রী: ব্যাগ, বোতল এবং অতিরিক্ত জিনিসপত্র স্টেডিয়ামে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।  

বিকল্প আয়োজন: যারা টিকিট পাননি, তাদের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে।

সবাই যেন নিয়ম মেনে চলে, নিরাপত্তা রক্ষা করে এবং গঠনমূলক পরিবেশ বজায় রাখে এটাই চায় দেশের ফুটবল কর্তৃপক্ষ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর