রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা ছাত্রের মৃত্যু, আরোহী আহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১৪:৫৮

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা ছাত্র মোটরসাইকেল চালক রিয়ান খানের(১৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী ইয়াসিন (১৭) গুরুতর আহত হন ।

এমন দুর্ঘটনাটি ঘটে রবিবার (৮ জুন) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক স্থানে।

নিহত মাদ্রাসার ছাত্র রিয়ান মাদারীপুরের ডাসার এলাকার হায়দার আলীর ছেলে, সে স্থানীয় আলিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।আহত ইয়াসিন মাদারীপুর সদরের ফাইজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশাল গামী আইকনিক এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৩-২৩২০) অপর দিকে মাদারীপুর থেকে ভাঙ্গা গামী মোটরসাইকেল (মাদারীপুর ল-১১-৬৬০০) চালক ও আরোহী ঘটনাস্থলে পৌঁছালে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে চালক রিয়ান নিহত হন। আরোহী ইয়াসিন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত ইয়াছিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ঘাতক আইকন পরিবহনের বাসকে আটক করা হয়েছে ড্রাইভার হেলপার পালিয়ে গেছে, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর