রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: স্টেডিয়ামে সমর্থকদের ঢল

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৫, ১৭:০৬

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আজকের হোম ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরমে। প্রতিপক্ষ সিঙ্গাপুর, ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায় ঢাকা  জাতীয় স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের চারপাশে উপচে পড়া ভিড়। রোদ আর গরম উপেক্ষা করে জ্যৈষ্ঠের দুপুরে পল্টন মোড় থেকে স্টেডিয়ামজুড়ে ফুটবলপ্রেমীদের লাইন।  

ভুটান ম্যাচে বিশৃঙ্খলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অনেকেই আগেভাগে মাঠে হাজির। এক সমর্থক জানান, “ভুটান ম্যাচে টিকিট থাকার পরেও ঢুকতে পারিনি তাই এবার আগে থেকেই চলে এসেছি।”

বাফুফে জানায়, দুপুর ২টা থেকে গেট খোলা হয়েছে এবং বিকেল ৫টা পর্যন্ত চলবে দর্শক প্রবেশ।  

বাংলাদেশ আজ মাঠে নামবে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সমিত সোমদের নিয়ে। দল ঘিরে সমর্থকদের আবেগ, আশাবাদ আর গর্ব যেন পুরো স্টেডিয়ামকেই কাঁপিয়ে তুলেছে।   

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর