রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

সিঙ্গাপুরের কাছে হেরেও ভারতের ওপরে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৫, ১১:৩৭

এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। তবে একই দিন ভারতেরও হার বাংলাদেশের জন্য একটু স্বস্তির বার্তা হয়ে এসেছে। হংকংয়ে সফরে গিয়ে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে ইগর স্টিমাচের দল। ফলে গ্রুপ ‘সি’-তে পয়েন্ট তালিকার তলানিতে নেমে গেছে ভারত। সিঙ্গাপুরের কাছে হারলেও বাংলাদেশের অবস্থান তৃতীয়।

ম্যাচ শুরুর আগে ভারতের জয় নিশ্চিত করতে খেলোয়াড়দের আর্থিকভাবে অনুপ্রাণিত করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। হংকংকে হারাতে পারলে ভারতীয় দলকে দেওয়া হতো ৪২ লাখ রুপি। তবে সেই পরিকল্পনা মাঠে কাজে আসেনি। ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ পেছনে থাকা হংকংয়ের কাছে হেরে গেছে যোগ হওয়া সময়ের গোলে। পেনাল্টি থেকে এই গোলটি করেন হংকংয়ের স্তেফান পেরেইরা।

প্রথমার্ধে দু'দলই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। ভারত সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, তবে ফিনিশিংয়ের অভাবে ব্যর্থ হয় তারা। দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ ফরোয়ার্ড সুনীল ছেত্রী নামলেও তাতেও লাভ হয়নি।

এই হারে গ্রুপ ‘সি’-তে রদবদল হয়েছে পয়েন্ট টেবিলে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন সিঙ্গাপুর। সমান পয়েন্টে গোল ব্যবধানে দুইয়ে হংকং। এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। আর গোল ব্যবধানে পিছিয়ে থেকে এক পয়েন্টেই চার নম্বরে ভারত।

বাংলাদেশকে বাছাইয়ের পরবর্তী ধাপে যেতে হলে অক্টোবরের ম্যাচগুলোতে হংকংয়ের বিপক্ষে পয়েন্ট তুলতেই হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর