রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল অস্ট্রেলিয়া, মোট দল ১৩, বাকি ৩৫

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৫, ১৮:১০

সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা ছয়বার বিশ্বকাপে খেলবে সকারুরা। ম্যাচে সৌদি আরব প্রথমে এগিয়ে গেলেও কনর মেটকাফে ও মিচ ডিউকের গোলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। 

এই জয়ে বিশ্বকাপ নিশ্চিত হওয়া দলের সংখ্যা দাঁড়াল ১৩। ৪৮ দলের আসরে বাকি ৩৫টি দল জায়গা পেতে লড়াই করছে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে উরুগুয়ে ও প্যারাগুয়ে মাত্র এক পয়েন্ট দূরে। তাদের বর্তমান পয়েন্ট ২৪, যা ৭ নম্বরে থাকা ভেনেজুয়েলার ধরার বাইরে।

অন্যদিকে, ইউরোপীয় বাছাইয়ে নেদারল্যান্ডস ৮-০ গোলে হারিয়েছে মাল্টাকে, বেলজিয়াম ৪-৩ গোলে জিতেছে ওয়েলসের বিপক্ষে, আর ফিনল্যান্ড ২-১ গোলে হারিয়েছে পোল্যান্ডকে।

এদিকে, ইংল্যান্ড ঘরের মাঠে সেনেগালের কাছে ৩-১ গোলে হেরে হতাশ। হ্যারি কেন গোল করেও দলকে বাঁচাতে পারেননি। তার কথায়, ভয় পাচ্ছি না, তবে ঘুরে দাঁড়াতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর