রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

গুচ্ছে সাবজেক্ট চয়েসের সময়সীমা শেষ হচ্ছে আজ

বিজয় সরকার,মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৩:১৪

‎২০২৪–২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদন ও বিভাগ পছন্দক্রম জমা দেওয়ার সময় বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। প্রথমে আবেদনের সময়সূচি ২৯ মে থেকে ৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত হলেও, শিক্ষার্থীদের সুবিধার্থে তা ১২ জুন রাত পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

‎মাভাবিপ্রবি উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেছিলেন, “ঈদের ছুটি ও ভিন্ন জায়গায় অবস্থানের ফলে অনেক শিক্ষার্থীর অসুবিধা বিবেচনায় সময় ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই আগামীকাল, ১২ জুন, সাবজেক্ট চয়েজের সময় শেষ হচ্ছে।

‎উল্লেখ্য, প্রতিটি আবেদনকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্ত অনুসারে তার ভর্তিযোগ্য বিভাগে বিবেচিত হবেন। গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। বিশেষায়িত বিষয়—যেমন চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা, ফিল্ম অ্যান্ড মিডিয়া, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান—এগুলোতে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই; বিভাগ পছন্দক্রমে এসব বিষয় অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে। তবে প্রতিটি বিশেষায়িত বিষয়ের জন্য অতিরিক্ত ৩০০ টাকা ফি প্রযোজ্য হবে। বিশেষায়িত বিষয়গুলোর ভর্তি পরীক্ষা ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রকাশিত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর