রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

অবশেষে বাগ্‌দানের খবর জানালেন ব্রিটিশ গায়িকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৫:৫৫

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের মুখেই বাগ্‌দানের খবর নিশ্চিত করলেন জনপ্রিয় ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা। ভক্তদের সেই বহু প্রতীক্ষিত ‘লাখ টাকার’ প্রশ্ন—ক্যালাম টার্নারের সঙ্গে তাঁর বাগ্‌দান সেরেছেন কি না, তার উত্তর এল সরাসরি ডুয়ার কাছ থেকেই।

ব্রিটিশ সাময়িকী ভোগ-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই গায়িকা বলেন, 'হ্যাঁ, আমরা বাগ্‌দান সেরেছি। এটা ছিল খুবই রোমাঞ্চকর সময়। একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্তটা অনেক সুন্দর। সারা জীবন একে অপরের সেরা বন্ধু হয়ে থাকার ভাবনাই একে আরও বিশেষ করে তোলে।'

ডুয়া আরও জানান, বাগ্‌দানের আগে ক্যালাম তাঁর বোন ও কাছের বন্ধুদের সঙ্গে পরামর্শ করে আংটিটি তৈরি করেছিলেন। তিনি বলেন,'সে আমাকে ঠিক কতটা ভালো বোঝে, সেটা এই আংটি দেখেই বোঝা যায়।'

প্রসঙ্গত, ক্যালাম টার্নার একজন ৩৫ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা। তিনি ‘Fantastic Beasts’ এবং ‘Masters of the Air’-এ অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। ২০২০ সালে বিবিসির ‘The Capture’ সিরিজে কাজের জন্য পেয়েছিলেন বাফটা মনোনয়ন।

গত বড়দিনে ডুয়ার হাতে একটি বাগ্‌দানের আংটি দেখা যাওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। যদিও তখন তাঁরা কিছু জানাননি। এবার প্রথমবারের মতো ডুয়া বিষয়টি প্রকাশ্যে আনলেন। তবে কবে বাগ্‌দান সেরেছেন, সে তথ্য গোপনই রেখেছেন।

ডুয়া জানান, তাঁরা শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন। তবে এখনো নির্দিষ্ট দিন-তারিখ চূড়ান্ত হয়নি। চলমান বিশ্বভ্রমণ কনসার্ট শেষ হলে, যা এ বছরের ডিসেম্বর মাসে মেক্সিকোতে শেষ হবে, তারপরই বিয়ের দিনক্ষণ ঠিক করবেন তাঁরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর