রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ইরানের পাল্টা জবাবের মধ্যেই গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৬:৪৮

ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলার মধ্যেই অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়েছে।

এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে শনিবার (১৪ জুন) সকালে স্থানীয় সময় প্রায় সোয়া ১০টার দিকে গাজার আশপাশে সতর্কতা জারি করে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ওই সময় দুটি রকেট একটি খোলা এলাকায় থাকতে দেখা গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েল ও ইরানের মধ্যে রাতভর তীব্র হামলার পর এই রকেট হামলা চালানো হয়।

এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশেক বলেছেন, ইরান আগ্রাসনের জবাব দিতে জানে তা প্রমাণ করেছে। ইরান বুঝিয়ে দিয়েছে আগ্রাসন চালিয়ে কেউ বিনা শাস্তিতে পার পায় না।

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যত উচ্চ ধারণাই থাকুক না কেন, ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভেতরে প্রবেশ করে লক্ষ্যভেদ করেছে। ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে—যেই হামলা করবে, তাকে এর চরম মূল্য দিতে হবে। ’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর