রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

নিজের প্লাস্টিক সার্জারির সত্য ফাঁস করলেন মেগান ফক্স

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৫, ১৬:৪৭

হলিউডের আলোচিত অভিনেত্রী মেগান ফক্স সৌন্দর্য ও অভিনয় গুণের কারণে বহুদিন ধরেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তার নীল চোখ, নিষ্পাপ চেহারা ও ক্যারিশম্যাটিক উপস্থিতি তাকে ‘আদর্শ সুন্দরী’র মর্যাদা এনে দিয়েছে। তবে তার এই সৌন্দর্যের পেছনে প্লাস্টিক সার্জারির অবদান রয়েছে কি না—সেই বিতর্ক বহুদিনের।

বিশেষ করে তার নাক ও ঠোঁটের গড়ন নিয়ে জল্পনা কম হয়নি। অনেক বিউটি বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জনদের মতে, আগের তুলনায় তার নাক এখন অনেক বেশি সরু ও মসৃণ। ২০১৮ সালে নিউইয়র্কের বিখ্যাত কসমেটিক সার্জন ডা. ম্যাথিউ শুলম্যান মন্তব্য করেছিলেন, ফক্সের নাকের পরিবর্তন রাইনোপ্লাস্টির (নাকের সার্জারি) ইঙ্গিত দেয়। তার মতে, ফক্সের ঠোঁট ও গালের আকারেও ফিলারের প্রভাব থাকতে পারে।

মেগান ফক্সকে নিয়ে গুজব রয়েছে যে, তিনি সৌন্দর্য ধরে রাখতে একাধিকবার প্লাস্টিক সার্জারির আশ্রয় নিয়েছেন।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মেগান ফক্স নিজেই স্বীকার করেছেন, তিনি একবার নাকের সার্জারি করিয়েছিলেন। তবে একাধিকবার রাইনোপ্লাস্টির বিষয়টি অস্বীকার করেছেন। অভিনেত্রী জানান, ২৩ বছর বয়সের পর আর নাকের কোনো সার্জারি করাননি। এছাড়া স্বীকার করেন যে, স্তন বৃদ্ধির জন্য তিনি তিনবার সার্জারি করেছেন।

তবে মেগান আরও দাবি করেন, তিনি কখনো ফেসলিফট, ভ্রু লিফট, লাইপোসাকশন কিংবা বডি কনট্যুরিং করাননি। তিনি গোপন একটি প্রসাধন পদ্ধতির কথা স্বীকার করেন, তবে সেটি কী, তা এখনই প্রকাশ করতে চাননি। তার ভাষায়, ‘আমি এমন কিছু করিয়েছি যা সত্যিই দারুণ ছিল। এটা কোনো প্রচলিত প্লাস্টিক সার্জারি নয়। মানুষ এখনো এ সম্পর্কে খুব কম জানে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর