রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ট্রাম্প

ইমানুয়েল ম্যাখোঁ সবসময় ভুল বোঝেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৩:০০

নির্ধারিত সময়ের এক দিন আগেই জি-৭ সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল সংঘাতের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হোয়াইট হাউস জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকবেন।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। কানাডার কানানাসকিসে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাখোঁ বলেন, ‘একটি প্রস্তাব দেওয়া হয়েছে, বিশেষ করে যুদ্ধবিরতির জন্য এবং আরো বিস্তৃত আলোচনার সূচনা করার জন্য।’

তিনি আরো বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে, তাহলে এটি অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ হবে এবং ফ্রান্স সেটিকে সমর্থন জানাবে। আমরা সেটাই কামনা করি।’

তবে ম্যাখোঁর এ দাবি আজ (১৭ জুন) মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করেছেন। আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন, ‘ভুল! আমি এখন কেন ওয়াশিংটন যাচ্ছি তার সম্পর্কে ম্যাখোঁর কোনো ধারণা নেই।

তবে যুদ্ধবিরতির সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই। কারণ এর চেয়েও বড় কিছু।’

তিনি আরো বলেন, ‘ইচ্ছাকৃতভাবে হোক বা না হোক, ইমানুয়েল সবসময় ভুল বোঝেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর