রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৩:৫৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার সঙ্গে আরও থাকবেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সংগঠনের উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ ও উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ সংগঠনের অন্যান্য উপদেষ্টা ও সদস্যরা।

কর্মসূচির উদ্বোধন হবে আজ মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে। এ উপলক্ষে আয়োজকরা সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর